Sunday , 17 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
December 17, 2023 3:50 pm


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।

দামুড়হুদা পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার সকালে ভারতীয় বিএসএফ তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হকসহ একদল গরু চোরাচালানিরা দামুড়হুদা বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করেন। এ সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই খাজা মইনুদ্দিন ও সাজিদুল হক নিহত হন। পরে রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনায় রোববার দুপুরে দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার জলিল ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠিয়েছেন। তবে এখনো বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের প্রতিবেদন স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

পটুয়াখালীর চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?

মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে বাংলাদেশ : নানক

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন,  ভারপ্রপ্ত মহাসচিব রিজভী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, এনসিপি নেত্রী কারাগারে