Friday , 5 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিজ বাসায় ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ

প্রতিবেদক
Newsdesk
January 5, 2024 5:48 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় তানজিম তাসনিয়া (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাবের) এ মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। পাশাপাশি মডেলিং করতেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে থাকে পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইউলাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিম। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন তিনি। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনও জানা যায়নি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ট্রাভেল এজেন্সি ব‍্যবসায় শৃঙ্খলা ফেরাতে আটাবের ৯ দফা দাবি

সরকারি চাকরিজীবীদের সম্পদের তালিকা নেওয়ার পরামর্শ আইএমএফের

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রি

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মাছের দাম

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত