Friday , 5 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি: মহাপরিচালক

প্রতিবেদক
Newsdesk
January 5, 2024 5:58 pm


নিজস্ব প্রতিবেদক :

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জানিয়েছেন, ‘নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এছাড়া নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুমিং কমপ্লেক্স অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘এ বছর দুটি প্লাটুন সন্দীপে মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।’

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোরভাবে দায়িত্ব পালন করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১০০ প্লাটুন ও ৪৮৭টি নির্বাচনী বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও সে ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করলে যেকোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিবর্তন হতে পারে। সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহ করছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।’

এসময় গুজব নিয়ন্ত্রণের জন্যও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আলম খানের গানেই চলচ্চিত্রে সুযোগ পান কুমার শানু

রাসিকের ১৬৯ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

আমেরিকার সঙ্গে আমাদের কোনো ‘গোপন চুক্তি’ নেই: পররাষ্ট্রমন্ত্রী

এসবি প্রধানের দায়িত্বে ডিআইজি গোলাম রসুল

কাশিমপুর কারাগার থেকে ২০৩ বন্দির পলায়ন: আড়াই মাসে গ্রেপ্তার ২৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

সঙ্গীতজগতের নক্ষত্রপতন: না-ফেরার দেশে আশা ভোসলে

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

অপু-নিপুণ-নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭জনের নামে হত্যাচেষ্টার মামলা