রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যায় হবে: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি :

এবারের নির্বাচনে নানা গুঞ্জন উপেক্ষা করে ভোটাররা খুবই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এবারের নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখবে।

এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলের ধনবাড়ীর তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী।

এ সময় তিনি সকল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে ভোট দিচ্ছেন বলে সাধারণ ভোটাররা জানান। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আজ কে ভোটের মাধ্যমে জনগণের রায়ে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা সহ অন্যরা উপস্থিত ছিলেন।  তবে এখন পর্যন্তও টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী ১ আসনের কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পুঁজিবাজার খুব দ্রুত নতুন উচ্চতায় উঠবে: প্রেস সচিব

নিরপেক্ষ নির্বাচন হবেই, এ নিয়ে কারও সন্দেহ নেই: খসরু

নাফনদী থেকে চারদিনে ৫ ট্রলারসহ ৩৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

রাসেল ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে: নজরুল ইসলাম খান

যে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে ইসি

পল্লবীর যুবদল নেতা হত্যায় ‘বড় আর্থিক লেনদেন’ হয়েছে: র‌্যাব

নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে: ইসি আলমগীর