Friday , 12 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
January 12, 2024 4:19 pm

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নতুন মন্ত্রিসভার সহকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

রেকর্ড পঞ্চমবার এবং পরপর চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর আজ সকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শেখ হাসিনা প্রথমে সকাল ৯টা ৫৯ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একবার পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার নতুন সহকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা শুরু করেন।

৭ জানুয়ারি, ২০২৪-এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টির মধ্যে ২২২টি সংসদীয় আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। তাঁর মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। (বাসস)

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

বিএনপি সারাদেশে শক্তি অর্জন করছে: ফারুক

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ

তিন সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি নিয়ে বিএনপির বক্তৃতাই বড় কৌতুক: হাছান মাহমুদ

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা