শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১২, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক ;

দেশের চার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়েছে, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আজ শুক্রবার দেশে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সবচেয়ে কম। অন্যান্য বিভাগেও তাপমাত্রা কম। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আর সারাদেশেই আজকের মতো আগামীকাল শনিবারও শীতের অনুভূতি থাকবে। তারপর আবার তাপমাত্রা বাড়বে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২৮ অক্টোবরের বিশৃঙ্খলা: সিটিটিসি

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

কাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় বসছেন সেই আনিসা

নতজানু সরকারের কারণে দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে: রিজভী

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

একাত্তরের কালরাত স্মরণে মঙ্গলবার ‘ব্ল্যাকআউট’

আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?

আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?