শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সুদানে বোমা হামলায় ৩৩ জন নিহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

সুদানের রাজধানী খার্তুমে হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের প্রাণ গেছে বিমান হামলায় বাকিদের দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে মৃত্যু হয়েছে।

সুদানের গণতন্ত্রপন্থী আইনজীবীরা স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এমন তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দক্ষিণ খার্তুমের সোবা জেলায় বিমান থেকে করা বোমা হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

এদিকে আইনজীবী গোষ্ঠী জানায়, দক্ষিণ খার্তুমে আর্টিলারি হামলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। প্রতিরোধ কমিটি নামে পরিচিত একটি স্থানীয় গোষ্ঠী একই মৃত্যুর খবর দিয়ে বলছে, আবাসিক এলাকায় এবং স্থানীয় বাজারে কামানের গোলাগুলিতে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সুদানে গত বছরের ১৫ এপ্রিল থেকে সামরিক বাহিনীর (এসএএফ) সঙ্গে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত চলছে। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন আধাসামরিক বাহিনীর প্রধান ও সাবেক ডেপুটি সেনাপ্রধান মোহাম্মদ হামদান দাগলো। পরে নিজ বাহিনী নিয়ে সেনাবাহিনীর ওপর আক্রমণ চালান তিনি। তখন থেকেই এ লড়াইয়ের শুরু।

জানা গেছে, একাধিকবার সেনাপ্রধান ও আধাসামরিক বাহিনীর প্রধানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মেনে চলেনি। সশস্ত্র সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্পের পরিসংখ্যান অনুসারে, এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ১৯০ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের হিসেব মতে, দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ৭ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

নির্বাচন কবে হবে এটা ছাত্র-জনতা ঠিক করবে: উপদেষ্টা হাসান আরিফ

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে জামায়াত: ইসি

শিরীন শারমিনকে মধ্যরাতে আটকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসকের

আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ

মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত-শিবিরের: ছাত্রদল

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্কে বাংলাদেশ লাভবান হচ্ছে: আব্দুল মোমেন