Monday , 15 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

প্রতিবেদক
Newsdesk
January 15, 2024 3:20 pm

ডেস্ক রিপোর্ট :

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রে সিসি বলেন, ‘সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।’

মিশরের প্রেসিডেন্ট আরো বলেন, এই উচ্চ পদে আপনার পুন:নির্বাচন হচ্ছে আপনার দেশের আরো অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

সিসি বলেন, ‘এই সুযোগে আমি আনন্দের সাথে স্বীকার করছি যে মিশর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে।’

তিনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে বলেন,‘আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন।’ তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। (বাসস)

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

চিকিৎসায় নতুন ইতিহাস, পুরুষের শরীরে প্রতিস্থাপন নারীর হাত

বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির

মূল্যস্ফীতির হার কমিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা বিশাল চ্যালেঞ্জ : এফবিসিসিআই

সাঘাটার ইউএনও, ওসিকে সরানোর নির্দেশ

মেসি-এমবাপ্পের রসায়নে পিএসজির দাপুটে জয়

মেসি-এমবাপ্পের রসায়নে পিএসজির দাপুটে জয়

২৪ বছর পর রহস্য উন্মোচনের উদাহরণও আছে: আইনমন্ত্রী

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ জন উদ্ধার, সন্দেহভাজন আটক