Monday , 15 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ মার্চ

প্রতিবেদক
Newsdesk
January 15, 2024 3:24 pm


নিজস্ব প্রতিবেদক :

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর ৩১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান সম্রাট।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস

বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস

যাত্রাবাড়ীতে গণহত্যা : পুলিশের ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের নির্দেশ

স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়া, ফাঁস নিলেন স্বামী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

মালিবাগে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, কলেজছাত্রী নিহত

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া