মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আদমদীঘিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত এবং বাসচালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক এমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক খাদে, নিহত ২

শহীদ ও যোদ্ধাদের প্রতি আমরা চিরঋণী: ফখরুল

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছে : রিজভী

সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু

তরুণদের পরিবর্তনের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে: রিজওয়ানা হাসান

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনা পাহারায় ঢাকার তেজগাঁও জোনের ৩ থানার কার্যক্রম শুরু

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ