Wednesday , 17 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন টনি ব্লেয়ারের

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 1:46 pm

ডেস্ক রিপোর্ট: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগকে বিজয়ী করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার বলেন, ‘এই ফলাফল বিগত বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নকে এগিয়ে নিতে আপনার নেতৃত্ব এবং নিষ্ঠার কথাই বলে।’

বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী, এটি একটি শক্তিশালী রপ্তানি খাত দ্বারা পরিচালিত, একটি বিকাশমান মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং রয়েছে তরুণ ও শিক্ষিত কর্মশক্তির গতিশীলতা। তিনি আরো বলেন, ‘এটি বাংলাদেশের স্বল্প-আয়ের থেকে একটি নি¤œ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের যাত্রা, যা জনগণের মঙ্গলের প্রতি আপনার অঙ্গীকারেরই প্রমাণ।’

টনি ব্লেয়ার উল্লেখ করেন, ‘আপনি যখন আপনার পরবর্তী মেয়াদ শুরু করবেন, আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ তার উন্নতি অব্যাহত রাখবে, নতুন মাইলফলক অর্জন করবে এবং সুশাসনের জন্য বৈশ্বিক মানদ- স্থাপন করবে।’
তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য ভিশন-২০৪১ বাস্তবায়নে আপনাকে এবং আপনার প্রশাসনকে সমর্থন দেয়ার সুযোগের অপেক্ষায় আছি।’

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এই বলে শেষ করেন, ‘আবারও এই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি এবং আবারও আপনার সাথে দেখা করার জন্য আমি অপেক্ষায় আছি।’ (বাসস)

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে নিয়ে কুৎসার অভিযোগ রিজভীর

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক, চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

নগরকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

কক্সবাজারে চার কেজির বেশি হেরোইন জব্দ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ২