Wednesday , 17 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পদ্মায় ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 2:09 pm


নিজস্ব প্রতিবেদক :

পদ্মায় ফেরী ডুবির ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ফেরি ডুবির আসল কারন জানা যাবে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ঘন কুয়াশার কারনে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।এ ঘটনায় ফেরির সহকারী চালকসহ কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ১০-১২ জন উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন সাতরে কূলে আসেন। আর ৬ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো:সালাম হোসেন গণমাধ্যমকে জানান, ফেরিতে থাকা যানবাহনে প্রায় ৫০ জনের মতো যাত্রী থাকার কথা স্থানীয়রা জানিয়েছেন। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ১১ মামলার আসামি নিহত

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় মো. সাহাবুদ্দিন

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কারে ভূষিত হলো ইউএস-বাংলা

রাজধানীতে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভুয়া সনদে শিক্ষকতার অভিযোগ, মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে তলব

রোগীর মৃত্যুতে ১০ লাখ টাকা দাবির অভিযোগ : মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার নেতৃত্বে যুবদল নেতা

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত