Saturday , 20 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভালো নেই সামিনা চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
January 20, 2024 1:40 pm


বিনোদন ডেস্ক :

দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ভালো নেই। পা মচকে গেছে তার। বর্তমানে ক্রাচে ভর করে হাটাচলা করতে হচ্ছে তাকে। তবে কিভাবে পা মচকেছে- তা জানাননি এই কণ্ঠশিল্পী।

নিজের ফেসবুক হ্যান্ডেলে বুধবার সকালে একটি ভিডিও প্রকাশ করেছেন গায়িকা। ওই ভিডিওতে দেখা যায়, তিনি দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন। ক্যাপশনে লিখেছেন, পা টা আবার মচকালো। অর্থাৎ এর আগেও হয়তো সামিনা চৌধুরীর পা মচকেছিল।

সামিনা চৌধুরীর এই পোস্ট দেখে ভক্তরা অনেকটাই ব্যথিত। কষ্ট পেয়েছেন সে কথা জানাচ্ছেন মন্তব্য বাক্সে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত