Thursday , 25 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 4:07 pm


নিজস্ব প্রতিবেদক :

আগামী শনিবার ঢাকায় নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। ঢাকা বাদে যেসব জেলার সঙ্গে মহানগর আছে, সেগুলোতে একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘কিসের বিচার করবে, আর্টিকেল ফিফটি ওয়ানটা পড়ুক’— সাহাবুদ্দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে জেলেদের দীর্ঘশ্বাস

নেত্রকোণায় জমিতে বল পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

টেস্ট দলে ফিরলেন সাকিব

নির্বাচনি দায়িত্ব পালনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা

নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

সাবেক দুই এমপি ও ব্যাংকের এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিএনপি-জামায়াত-শিবির একদল, ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে: জি এম কাদের