শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিসি ক্যামেরার বন্ধ করে ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৪ ১:২২ অপরাহ্ণ


বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গলহাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকের ওই শাখায় ভল্ট, নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরা নেই। দুর্বৃত্তরা ভেতরের ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ও সিন্দুক ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। বাইরের ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

এনআরবিসি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাজ শেষে ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যান। পরে শুনতে পান দুর্বৃত্তরা সিন্দুক কেটে সব টাকা নিয়ে গেছে।

পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় এনআরবিসি ব্যাংকের উপশাখা। অপর পাশে এসকেএস এনজিও অফিস। শনিবার সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ‘৯৯৯’ নম্বরে ফোন দেন।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢোকে। তারা সিন্দুক রাখা রুমের দরজার হ্যাজবোল্ট ভেঙে ফেলে। এর পর রুমে ঢুকে সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি করেছে। জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

লিবিয়ায় মরুভূমিতে আরেকটি গণকবর থেকে ৩০ মরদেহ উদ্ধার

নির্বাচন যত দ্রুত করা যাবে ততই দেশের জন্য কল্যাণ: মির্জা ফখরুল

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

চাঁদাবাজ ও মুজিবাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি: নাহিদ

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে একমত বিজিবি-বিএসএফ

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা

নটিংহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

রোহিঙ্গা সংকট: ‘মিয়ানমারের সাথে তড়িঘড়ি করে চুক্তি সই ঠিক হয়নি’