Saturday , 27 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

প্রতিবেদক
Newsdesk
January 27, 2024 1:38 pm


স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।

মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ।

বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড।
১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
ঈদে মুক্তি নিশ্চিত তিন সিনেমার

ঈদে মুক্তি নিশ্চিত তিন সিনেমার

অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা

দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে : রাষ্ট্রপতি

তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ, কেন এই ভয়াবহ হিংসা, প্রশ্ন মির্জা ফখরুলের

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

১৫৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বরিশালে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার