Thursday , 8 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ হারাল ৩ জন

প্রতিবেদক
Newsdesk
February 8, 2024 2:27 pm


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। হতাহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লাল ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৯টায় হারবাং ইউনিয়নের লাল ব্রিজ সংলগ্ন আরএফএল ডিপোর সামনে কক্সবাজারগামী স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যান ও ঢাকাগামী যাত্রীবাহী ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘দুইজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ভাট্রি শ্রীমঙ্গলে আটক

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৯ হাজার ৯২৩ জন পাশ

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

‘জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর নির্দেশনা দেওয়া হবে’

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা