সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অবশেষে বিচ্ছেদের দ্বারপ্রান্তে জোলি-পিট

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ


বিনোদন ডেস্ক :

প্রেমের দশ বছর পর বিয়ের পিঁড়িতে বসেন হলিউডের প্রভাবশালী জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। সেই বিবাহিত জীবনেরও প্রায় এক দশক হয়ে গেছে। তবে বিয়ের পর থেকেই ভালোবাসার হিসাব-নিকাশ বদলে যেতে শুরু করে।

ব্র্যাড পিটের বিরুদ্ধে তার এবং শিশুদের প্রতি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মাত্র দুই বছর পর ২০১৬ সালে হাঁটেন বিচ্ছেদের পথে, আবেদন করেন জোলি। তার পর থেকে তাদের আইনি লড়াই চলছে। অবশেষে আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে এই সাবেক জুটি।

সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, এই সাবেক জুটি অবশেষে তাদের ফিন্যানশিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন আদালতে। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি। গত দুই বছর ধরে ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।

দুজনের কাছেই একাধিকবার ফিন্যানশিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন। এরই মাঝে সম্পত্তি নিয়ে একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ব্যস্ত ছিলেন উভয়েই। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই।

দাম্পত্য জীবনে ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান রয়েছ। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান

ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী তিন দিনের রিমান্ডে

অক্টোবরে বিমানবন্দর এলাকায় ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

দুই লাখ মেট্রিক টন আমন চাল কিনবে সরকার

নেত্রকোনায় সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি, ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ