বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফখরুল-খসরুর জামিন, মুক্তিতে বাধা নেই

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনার পর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৮

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না: প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস উইং

ধানমন্ডিতে র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার আরও ২

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নেত্রকোণায় অর্থ অভাবে নবজাতক বিক্রির চেষ্টা।। পরিবারটির পাশে জেলা প্রশাসক

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেফতার

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

‘ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে’