Thursday , 15 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রেলে আয়ের চেয়ে ১৫২৪ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে: মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
February 15, 2024 7:01 pm


নিজস্ব প্রতিবেদক :

গত অর্থ বছরে রেলওয়ের আয়ের তুলনায় ১৫২৪ কোটি টাকা ব্যয় বেশি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরের রেলওয়ের ব্যয় ছিল ৩৩০৭ কোটি টাকা, পক্ষান্তরে রেলওয়ের আয় ছিল ১৭৮৩ কোটি টাকা। আয়ের তুলনায় ১৫২৪ কোটি টাকা ব্যয় বেশি হয়েছে। এ ব্যয়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্কুল, হাসপাতালের মাধ্যমেও দেশের জনগণ সামাজিক ও নিরাপত্তামূলক সেবা পেয়ে আসছে, যার ব্যয় রেলওয়ে থেকে নির্বাহ করা হয়। এতে রেলওয়ের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। মূলত স্বল্প খরচে জনগণকে সেবা দেওয়ার সরকারি নীতির কারণে ভাড়া বৃদ্ধিপূর্বক আয়-ব্যয়ের সমন্বয় করা হচ্ছে না।

রেলমন্ত্রী আরও বলেন, সরকারের পলিসি অনুযায়ী বাংলাদেশ রেলওয়েকে বাণিজ্যিক তথা লাভজনক/অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নয়, সেবাদানকারী সংস্থা হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ১৬০০ রাউন্ড গুলি-সদৃশ বস্তু উদ্ধার

ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই: আসিফ নজরুল

একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা মানবতার জন্য হুমকি: মির্জা ফখরুল

হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য

মতিঝিলে চাঁদার দাবিতে গুলি করার অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

নিখোঁজের তিনদিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর খোঁজ মিললো নারায়ণগঞ্জে

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, নেপথ্যে কী

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের চারটি ভুয়া এনআইডি বাতিল