Saturday , 17 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাহ আমানতে সাড়ে ৭ কেজি সোনা উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
February 17, 2024 1:56 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এর ওজন প্রায় সাড়ে ৭ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ওমান থেকে আসা একটি বিমান থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (চট্টগ্রাম) সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর আমরা বিমানটিতে তল্লাশি চালাই। এ সময় বিমানে ৩৫ এফ নম্বর সিটের নিচে কালো স্কচটেপ মোড়ানো চারটি বস্তু পাওয়া যায়। এগুলো খুলে প্রতিটিতে ১৬টি করে ৬৪টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৬৪টি সোনার বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link