Saturday , 17 February 2024 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ: ২ দিনেও মামলা হয়নি

প্রতিবেদক
Newsdesk
February 17, 2024 2:20 pm


বগুড়া প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে সড়ক থেকে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. মঞ্জুরুল ইসলামের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারের দুই দিন পেরি গেলেও কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই থানায় তাঁরা মামলা করবেন।

গত বুধবার রাতে উপজেলায় মুরইল এলাকায় মঞ্জুরুল ইসলামের মরদেহ দেখতে পান স্থানীয়রা । মরদেহের পাশেই পাওয়া যায় তাঁর মোটরসাইকেল এবং হেলমেট। যেখানে মঞ্জুরুলের লাশ পাওয়া যায় সেখানে টায়ারের দাগও ছিল বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ার আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস কুমার চক্রবর্তী জানান, প্রাথমিক তদন্তে মঞ্জুরুলের মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা বলে তাদের মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ।

রাজেস কুমার চক্রবর্তী বলেন, ‘লাশের কাছে মোটরসাইকেল পড়েছিল। কোনো একটা কিছুর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বাইকটির হ্যান্ডেল ও পেছনের অংশ। এসব কারণে প্রাথমিকভাবে মনে হয়েছে তাঁর শরীরের ওপর দিয়ে কোন যানবাহনের চাকা চলে গেছে।’

এদিকে মঞ্জুরুলের ছেলে মো. মেজবাউল মোরসালিন দাবি করেছেন, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে।

কেন এবং কে তার বাবাকে হত্যা করতে পারে এ প্রশ্নের জবাবে মোরসালিন বলেন, ‘কেন হত্যা করা হয়েছে বা কারা করেছে, তা তাঁদের জানা নেই। তবে লাশের শরীর এবং ক্ষত দেখে মনে হয়েছে এটা হত্যাকাণ্ড।’

স্থানীয় সাংবাদিকরা জানান, মঞ্জুরুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে আদমদিঘী উপজেলায় সাংবাদিকতা করছেন ভোরের কাগজ প্রতিনিধি হিসেবে। এই দায়িত্ব পালনের আগে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়া পত্রিকাতেও কাজ করেছেন। স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠনে তিনি গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন বেশ কিছু দিন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পেট্রোল-অকটেনের জন্য ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ

গর্ভের সন্তানের পরিচয় প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান

‘জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে আসার কারণ আদর্শগত-রাজনৈতিক’

বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া

প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করুন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

৪৮ ঘণ্টার মধ্যেই বাজারে আসবে ‘আমার দেশ’

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ