Thursday , 22 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইতালি থেকে মায়ের জানাজা পড়তে এসে নরসিংদীর সড়কে মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 22, 2024 5:01 pm


নরসিংদী প্রতিনিধি :

বার্ধক্যজনিত কারণে মৃত মায়ের জানাজার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় এক ইতালি প্রবাসী ছেলে এবং মেয়ে জামাতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের ইতালি প্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার সেলিম মিয়া (৪০)।

মৃতদের স্বজনদের বরাতে নরসিংদীর শিবপুর ইটাখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, স্ত্রী-সন্তান নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় মারা যান তার বৃদ্ধ মা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ভগ্নিপতি ও দুই ভাগ্নেকে নিয়ে দেশে ফেরেন শাহ আলম। বিমানবন্দর থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। তাদের গাড়িটি নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক এবং আরও দুইজন আহত হন।

এসআই আরিফুর জানান, মাইক্রোবাসের চালক এবং আরেক যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে : পুলিশ

পলক-আতিক-সলুসহ ৪ জন ফের রিমান্ডে

সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ, তার আরও চিকিৎসার প্রয়োজন: ডিবি

সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

ওষুধশিল্পের নীতি প্রণয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন : মির্জা ফখরুল

মুগ্ধসহ ১১ জন হত্যা: সাবেক এমপি হাবিবসহ ২৬ জনের বিচার শুরুর নির্দেশ

জামিন পেলেন ইভ্যালির রাসেল