শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ট্রান্সকম গ্রুপের গ্রেপ্তার পাঁচ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের জামিনের আদেশ দেন।

তারা হলেন-ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

আদালত সূত্র জানায়, পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের এই কর্মকর্তাদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন এবং তাদের প্রত্যেককে তিন হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

ট্রান্সকম গ্রুপের এই কর্মকর্তাদের গতকাল বাসা ও অফিস থেকে গ্রেপ্তার করে পিবিআই।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গতকাল গুলশান থানায় তিনটি মামলা করেন। এসব মামলায় কোম্পানির শেয়ার ও অর্থসম্পদ নিয়ে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ আনা হয়।

https://aparadhchitra.com/

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৬ বছর পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে: সারজিস

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : পররাষ্ট্র সচিব

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

দেশে মানবাধিকার লঙ্ঘনের শুরু হয়েছিল বিএনপির হাত ধরে: হানিফ

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার