Friday , 1 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির

প্রতিবেদক
Newsdesk
March 1, 2024 6:22 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মোহা. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি হয়েছেন গণেশ চন্দ্র রায় সাহস। ওই কমিটিতে নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমন।

সর্বশেষ - জেলার খবর