Saturday , 2 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশে ভোটার বেড়েছে ২৭ লাখ

প্রতিবেদক
Newsdesk
March 2, 2024 8:01 pm

নিজস্ব প্রতিবেদক :

আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা যায়, এক বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় ২৭ লাখ। বৃদ্ধির হার ২ দশমিক ২৬ শতাংশ। পুরুষ ও নারী ভোটারের পার্থক্যও বেড়েছে। শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় এ তালিকা প্রকাশ করে।

গত বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হাতে নেয়া হয়, যা সম্পন্ন হয় চলতি বছর ফেব্রুয়ারিতে। এতে ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। আর ২০২৩ সালের মার্চে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। অর্থাৎ এক বছরে ভোটার বেড়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৭২০ জন।

এক বছরে পুরুষ ও নারী ভোটারের ব্যবধানও বেড়েছে। বেড়েছে হিজড়া ভোটারও। বর্তমানে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ৯৩২ জন। গত বছর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪, নারী পাঁচ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ এবং হিজড়া ৮৩৭।

আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার কথা। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ তারিখ পিছিয়ে ২১ জানুয়ারি নির্ধারণ করে কমিশন। এর আগে সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালেও কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি খসড়া প্রকাশ করা হয়েছিল।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সী এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করে কমিশন। এর মধ্যে ২০২৩ সালে যুক্ত হওয়া নতুন ভোটাররা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯। এর মধ্যে পুরুষ ছয় কোটি সাত লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী পাঁচ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ এবং হিজড়া ভোটার ৮৪৯ জন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

শ ম রেজাউল ও মন্নুজানের দুর্নীতির খোঁজে দুদক

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

পদ্মা সেতু প্রকল্পে লুট: সরকারি কর্মকর্তাসহ ২৩ জনের নামে মামলা

বিকেলে স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ মোকাবেলায় পুলিশ গবেষণা চালিয়ে যাচ্ছে: আইজিপি

সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক