Sunday , 3 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গুলশানে ‘ভবন থেকে পড়ে’ স্পেনের কূটনীতিকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
March 3, 2024 9:25 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবন থেকে পড়ে স্পেনের এক কূটনীতিকের মৃত্যু হয়েছে। ওই কূটনীতিকের নাম ইসমাইল গিল সেরানো। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে স্পেনের দূতাবাসের এক কূটনীতিক বলেন, ‘তিনি (ইসমাইল গিল সেরানো) মানসিক বিকারগ্রস্ত ছিলেন। দূতাবাসেও তিনি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উগ্র আচরণ করতেন। সহকর্মীদের মারধরও করেছেন।’

ক্রাইমসিনের পুলিশের এক কর্মকর্তা জানান, ‘একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি বলেছেন-‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি শান্তি চান।’

সর্বশেষ - জেলার খবর