Monday , 9 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির

প্রতিবেদক
Newsdesk
December 9, 2024 5:34 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১ জানয়ারি যাদের বয়স ১৮ বছর হবে বা ইতোমধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে কিন্তু তারা ভোটার হননি, তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।

সোমবার ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন, তাদের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এক্ষেত্রে রবিবারের পাঠানো বিজ্ঞপ্তিটি ওপরের তথ্য দ্বারা সংশোধন করা হলো।

রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে, তারা যেন সংশোধনের আবেদন করেন।

আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

বিটিভি ভবনে আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটিতে গিয়ে লাপাত্তা ৪ শতাধিক শিক্ষক

গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে: আইজিপি

প্রাথমিকে ৪৬ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: ড. ইউনূস

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বাংলাদেশের সামরিক বিমানে তাঁকে (শেখ হাসিনা) ভারতে নেওয়া হয়েছিল’ : দীনেশ ত্রিবেদী