Tuesday , 12 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নোয়াখালী থেকে ঢাকায় মাছ নেওয়ার পথে ট্রাক উল্টে নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
March 12, 2024 2:23 pm

কুমিল্লা প্রতিনিধি :

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার বেলাশ্বরে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক মোল্লা জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার বেলাশ্বর এলাকায় সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চার জন।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - জেলার খবর