বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ


সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল বিদেশি মদের চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ১৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটায় তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স-ব্লু মদসহ ২ যুবককে গ্রেপ্তার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি শুরু ৬ নভেম্বর, ৪২ দিন সব কোচিং সেন্টার বন্ধ

সিপিডি কোনো গবেষণা করেনি, তাদের রিপোর্ট নির্জলা মিথ্যাচার : তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে প্রকাশ্যে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ড. ইউনূস

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

বারবার বাবাকে খুঁজছে নিহত পুলিশ সদস্যের মেয়ে স্নিগ্ধা

খুলনায় হাত-পা বাঁধা, মুখে পলিথিন জড়ানো লাশ উদ্ধার

চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী