Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

জামায়াতের ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট : সরব নেটিজেনরা

প্রতিবেদক
Newsdesk
July 22, 2026 4:59 pm

অপরাধচিত্র ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কের মধ্যেই কোরআনের সূরা আল-বাকারা থেকে ২৮৪ নম্বর আয়াতের বাংলা অনুবাদ পোস্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২২ জুলাই বুধবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।’ (সূরা আল-বাকারা: ২৮৪)

পোস্টে আয়াতটি প্রকাশের কারণ বা কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। তবে এটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই সাম্প্রতিক সময়ে আলোচিত গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তোলেন। যদিও পোস্টটির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ দলটি পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনার তথ্য সংগ্রহ ও যাচাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সর্বশেষ - রাজনীতি