Friday , 22 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

প্রতিবেদক
Newsdesk
March 22, 2024 3:25 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শুক্রবার (২২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৬৫ পিস ইয়াবা, ৩৭.১ গ্রাম হেরোইন, ৪ কেজি ১৭৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত