শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২২, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধের ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে। জানা যায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে দগ্ধদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ আইরিনের স্বামী রুবেল জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। গতকাল বৃহস্পতিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরে থাকা তার স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, ‘গতকাল রাতে আমরা এ ঘটনা শুনেছি। ঘটনাস্থলের কাছাকাছি ডেমরা ফায়ার সার্ভিস থাকায় খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুই লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে প্রচার

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে জামায়াত: ইসি

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

হারিছ চৌধুরীর পরিচয় শনাক্তে বাবা-মেয়ের সিমেন সংগ্রহ

প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল