রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি নেতা আমান জামিনে মুক্ত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৪, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন।

আজ রোববার রাত নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়েছেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ আমান গত বছরের ১০ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ-১ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত ৩০ মে সেই রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। রায়ের নির্দেশনা মোতাবেক আমানের স্ত্রী সাবেরা আমান গত ৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন। পরদিন তিনি আপিল বিভাগের চেম্বার আদালত থেকে জামিন পান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি: মহাপরিচালক

অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

বন্যায় মৃত্যু বেড়ে ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার

বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চায় আইএমএফ

নতুন বন্যপ্রাণী আইনে জামিনের সুযোগ থাকছে না : পরিবেশ উপদেষ্টা

সপ্তাহের ৫ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার পাবে

ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয়: ধর্মমন্ত্রী

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং