Monday , 27 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রিমালে ক্ষতিগ্রস্ত ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 27, 2024 9:00 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের উপকূলীয় এলাকায় আঘাত করা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক লাখ ৫০ হাজার ৪৭৫ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় ১৯ জেলার ১০৭ উপজেলার ৯১৪ ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি। এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছে।

মহিববুর রহমান বলেন, দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে রয়েছে সরকার। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ছয় কোটি ৮৫ লাখ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫টি জেলায় জিআর তিন কোটি ৮৫ লাখ নগদ টাকা। পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল, পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য এক কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে ৯ হাজার ৪২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আট লাখ মানুষ আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত সারাদেশেই বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির

অপরাধচিত্র চলতি সংখ্যা

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

৪ সপ্তাহ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না দুই আইনজীবী

শিগগিরই শুরু হবে মাদক নির্মূলে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাকৃতিক সম্পদের ম্যাপ করা হবে: সাবের হোসেন চৌধুরী