সোমবার , ২৭ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৫ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

প্রতিবেদক
Newsdesk
মে ২৭, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই (আজ) সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ ছাড়া, পটুয়াখালী জেলার দুমকী থানার অফিসার ইনচার্জকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে বিনীতভাবে অনুরোধও করা হয়েছে চিঠিতে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘শিগগিরই পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে’

এক রেনেশাঁয় জেগে উঠি

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: হাফিজ উদ্দিন

আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন মামুন, চুক্তি মাত্র ২ লাখ টাকায়

আব্দুল হামিদের দেশত্যাগে আরও কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনে নিহত ১১ নেতাকর্মীর পক্ষে মামলা করবে গণঅধিকার পরিষদ

অপু-নিপুণ-নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭জনের নামে হত্যাচেষ্টার মামলা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে স্থবিরতা নিরসনে ডা. রোবেদের অপসারণসহ ৭ দাবি ড্যাবের

৪৩তম বিসিএস ক্যাডারদের যোগদানের তারিখ পেছাল