Tuesday , 21 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে পুলিশের অভিযান অপহরণকারী আটক

প্রতিবেদক
Newsdesk
January 21, 2025 8:01 pm

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালীতে অভিযান চালিয়ে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত হেলাল উদ্দিন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিলখালী এলাকা মৃত আহমদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা।তিনি জানান, রবিবার (২০ জানুয়ারি) রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহার নেতৃত্বে তদন্ত কেন্দ্রের পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে অপহরণ চক্রের সদস্য হেলাল উদ্দিনকে আটক করা হয়। ওই আসামির বিরুদ্ধে তিনটি অপহরণ ও অস্ত্র মামলা রয়েছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ