Thursday , 30 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর খোঁজ মিললো নারায়ণগঞ্জে

প্রতিবেদক
Newsdesk
May 30, 2024 4:18 pm


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রীতি খন্দকার এখন নারায়ণগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বৃহষ্পতিবার সকালে প্রীতি খন্দকারকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে কি হয়েছে সে ব্যাপারে পুলিশের উপর ছেড়ে দিয়েছেন তারা।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ‘৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পান।’

তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান প্রীতি খন্দকার। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভিতরে কথা বলছিলেন। ১০ মিনিট ২০ মিনিট পার হলেও যখন বের হচ্ছিলেন না বিধায় দুজন মহিলা ভেতরে যান। ভেতরে গিয়ে প্রীতিকে খুঁজে পাননি তারা। পরে থানায় জিডি করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

প্রভোস্টের সামনে শিবিরকর্মীর ওপর ছাত্রদল নেতাদের মব: বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে প্রক্টর

‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’ : আসিফ নজরুল

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ

উত্তরার সড়কে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, কী হয়েছিল?

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ: টিআইবি

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি