Tuesday , 4 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা মেডিকেল হাসপাতালে থেকে নবজাতক চুরি

প্রতিবেদক
Newsdesk
June 4, 2024 9:25 pm


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সুখি বেগম নামের এক নারী আজ সকাল সাতটার দিকে যমজ কন্যাসন্তান জন্ম দেন। দুধ খাওয়ানো ও সহযোগিতা করার কথা বলে এক নারী এক নবজাতককে চুরি করে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সোমবার প্রসবের ব্যথা নিয়ে সুখি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন। পরে হাসপাতাল থেকে এক নারী একটি বাচ্চা চুরি করে নিয়ে গেছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, দুই নবজাতক তাদের দাদি হাসিনা বেগম ও বাবা শরিফুলের কাছে ছিল। সহযোগিতা করার কথা বলে বাবার কাছ থেকে এক নারী বাচ্চাটিকে কোলে নেন। কিছু সময় তাঁর কাছে রাখেন। এভাবে দাদি ও বাবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একসময় তাঁদের চোখ ফাঁকি দিয়ে এক শিশুকে নিয়ে আনসারদের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে পালিয়ে যান।

চুরি হয়ে যাওয়া শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, মহিলা ওয়ার্ডের গেটে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পুরুষদের ওই ওয়ার্ডে যেতে দেওয়া হয় না। এই সুযোগে ওই নারী বাচ্চাকে নিয়ে মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর কথা বলে পালিয়ে যান।

সুখি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা। তাঁর স্বামী শরিফুল ইসলাম ট্রাকচালকের সহকারী। বর্তমানে তাঁরা ধামরাই কালামপুরে থাকেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার

ডাকসু নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায়

২০২৬ সা‌লের হজ: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

এজলাসে ডিমকাণ্ড: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিত্যপণ্য আমদানিতে মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই এজাজ প্যাটেল, ল্যাথাম অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই এজাজ প্যাটেল, ল্যাথাম অধিনায়ক

নির্বাচনের জন্য তাড়াহুড়া করা উচিত নয়: জামায়াত

রায়পুরে ময়লা আবর্জনায় ঘেরা ভাঙা টিনের ঘরে চলছে শিশুদের পাঠদান