Wednesday , 5 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

র‍্যাব কোনো ব্যক্তির ভুল-ত্রুটির দায় নেবে না: বেনজীর প্রসঙ্গে নতুন ডিজি

প্রতিবেদক
Newsdesk
June 5, 2024 6:41 pm

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের যে যাত্রা, এটি অদম্য এবং অপ্রতিরোধ্য যাত্রা। উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা। আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য পুলিশ এবং র‍্যাব রয়েছে।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ একথা বলেন।

র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ‘একটি ফোর্স কখনো কারো দায় নেবে না। কেউ যদি কোনো ভুল-ত্রুটি করে থাকে, তাহলে র‍্যাব এর দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।’

র‍্যাব কর্মকর্তাদের স্যাংশনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। আজকে আমি জয়েন করেছি এ পর্যন্তই বলি। পরবর্তীতে যদি কোনো কিছু থাকে সেগুলো বিস্তারিত পরে বলব।’

বেলা পৌনে ৩টায় হেলিকপ্টারে করে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

পরে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন, র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, ভাটিয়াপাড়া র‍্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, ভাটিয়াপাড়া র‍্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল আলমসহ র‍্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

মোল্লা কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা: পুলিশ

রাজপরিবারকে অবমাননার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের দণ্ড

কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না’

এনআইডি সেবা অবশ্যই ইসির অধীনে থাকা উচিত: সিইসি

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল