বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
জুন ৬, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত’

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

নেত্রকোণায় অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড সরানোর দাবি

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

২০২৪ সালের আলোচিত ঘটনা

বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আমুর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

প্রায় ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স এল ফেব্রুয়ারিতে