Tuesday , 28 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: প্রধান নির্বাচন কমিশনার

প্রতিবেদক
Newsdesk
January 28, 2025 1:57 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে।

এ সময়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।

সর্বশেষ - রাজনীতি