Saturday , 7 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না: কাদের

প্রতিবেদক
Newsdesk
December 7, 2024 5:49 pm

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না। সেটা উচিতও নয়, কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে। মাত্র ১৮টি দলকে নিয়ে তারা জাতীয় ঐক্য করেছে। অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। পার্টি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে চরমভাবে সেল্ফ সেন্সরশিপ চলছে। স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন জনবিচ্ছিন্নরা

সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করার নির্দেশ

জামায়াত এমপির ভাইরাল ভিডিও : আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে ডাটাবেইজ হবে: তথ্যমন্ত্রী

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

অর্থনীতিতে সংকট আছে, সমাধানও হচ্ছে: ডিসিসিআই

ঢামেকে র‌্যাবের অভিযান: ৫৮ দালালের বিভিন্ন মেয়াদে সাজা