মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে।

তিনি আরও বলেন, পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল পুলিশের কাছে জমি বিক্রির পর সেই জমি ফের বিক্রি করে বসুন্ধরার কাছে

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

জ্বালানি সংকটের প্রভাব কমছেই না, ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

পুলিশ প্রশাসনে বড় রদবদল

ভোটার তালিকা চূড়ান্তকরণ: ৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার