বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটের ইতিহাসে চিনির সবচেয়ে বড় চালান জব্দ

প্রতিবেদক
Newsdesk
জুন ৬, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি :

সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান।

জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেপ্তার : আইনমন্ত্রী

পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র

হজযাত্রীদের ‘বিব্রত করা’ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ