Sunday , 28 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপেক্ষায় সময় কাটছে দীঘির

প্রতিবেদক
Newsdesk
July 28, 2024 12:20 am

বিনোদন ডেস্ক :

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমা এবং ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত তিনি। চলতি বছরে ‘জংলি’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন এই নায়িকা। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। এম রাহিম পরিচালিত সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও শুটিং শেষ না হওয়ায় আর সম্ভব হয়নি।

দীঘি এবার জানালেন সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। এখন কেবল মুক্তির জন্য অপেক্ষা। একটি সংবাদমাধ্যমে দীঘি বলেন, কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল আমার। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন আল্লাহর রহমতে গানটিরও শুটিং শেষ হয়। তার আগে ডাবিংয়েও কাজ শেষ করি। যতদূর জানি আগামী দু-এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা প্রযোজকদের।

‘জংলি’ সিনেমাটি নিয়ে দীঘি বলেন, এই সিনেমার গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে।

অন্যদিকে দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’-নামে একটি ওয়েব ফিল্ম ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তির কথা ছিল। তবে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউর কারণে সেটিরও মুক্তি পেছায় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ দেয়া হয়নি। দীঘি জানান, দেশের অবস্থা স্বাভাবিক হলেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে তার ধারণা। রিয়াজুর রহমানের পরিচালনায় এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

ওয়েব ফিল্মটি মুক্তি কেন্দ্র করে প্রচারণাতেও ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করে ভক্তদের জানান দিচ্ছেন আসন্ন কাজ নিয়ে। তবে এখন সিনেমা এবং ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় আছেন দীঘি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০

কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

পাথরঘাটা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সমীরন মন্ডলের ঘুসকাণ্ডে বরগুনার ঘুটাবাছা-কালমেঘা সড়ক প্রকল্পে অনিয়ম

অপরিপক্বতার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির সব স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন বরখাস্ত