Wednesday , 1 November 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক
aparadh
November 1, 2023 11:33 am


চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে গাড়ির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা গেছে, বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার পথে ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে পটিয়ার দিক থেকে ২০ থেকে ৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। একপর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফাযার সার্ভিসের একটি টিম দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‘চট্টমেট্রো জ ০৫-০২৭০’ নম্বরের বাসটির মালিক পটিয়া উপজেলার ইরফান শিকদার। তিনি বলেন, ‘সরকারের আহ্বানে রাস্তায় গাড়ি নামিয়েছি। রাস্তায় পুলিশ থাকলে গাড়িতে আগুন দিতে পারত না।’

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী জানান, বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্বৃত্তের আগুনে বাস পোড়ানোর কথা নিশ্চিত করলেও কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন। তিনি বলেন, সকালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।

কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন জানিয়েছেন, পটিয়ার দিক থেকে কিছু যুবক এসে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তাদের মধ্যে অনেকে মুখোশপরা ছিল। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের’ দাবিতে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক

নির্বাচন যাতে বিলম্ব হয়, সে জন্য উছিলা দেওয়া হচ্ছে: ড. মোশাররফ

সেই নূর আলী এখনো অধরা

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত : প্রশ্ন রিজভীর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি মহাকাব্য : নৌ প্রতিমন্ত্রী

তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারিনি: সালাহউদ্দিন

অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা