শুক্রবার , ৭ জুন ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অস্বাভাবিক সময়ে সাধারণ বাজেট

প্রতিবেদক
Newsdesk
জুন ৭, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতির অস্বাভাবিক সময়ে একটি সাধারণ বাজেট দেওয়া হয়েছে বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আগামী অর্থবছরের জন্য সরকারের জাতীয় বাজেট ঘোষণার পর আজ শুক্রবার সিপিডির আনুষ্ঠানিক পর্যালোচনায় এমন মত দেওয়া হয়েছে।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বাজেট ২০২৪-২৫ : সিপিডির পর্যালোচনা’ শিরোনামে মিডিয়া ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানসহ অন্য গবেষকরা।

সিপিডির পর্যালোচনায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট চলমান অর্থনৈতিক সংকট দূর করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং দরিদ্র ও নির্ধারিত মানুষকে স্বস্তি দিতে বাজেটে নেওয়া পদক্ষেপ অপর্যাপ্ত ও দুর্বল।

সিপিডি বলেছে, আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি, মুল্যস্ফীতি এবং বিনিয়োগের প্রাক্কলন উচ্চাভিলাষী। এক্ষেত্রে বর্তমান বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি।

ড. ফাহমিদা খাতুন তার উপস্থাপনায় বলেন, ‘বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণের প্রতি নির্ভরতার কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ পাবে কিনা, তা চিন্তার বিষয়।’

বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের প্রতি চরম অন্যায় উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘এটি নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিবেচনায় অগ্রহণযোগ্য।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা: দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স

কুমিল্লায় ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগ

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

জামায়াত আমিরের নেতৃত্বে শহিদ মিনারে যাবেন ১১ দলীয় জোটের নেতারা

নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবী কর্মচারী ঐক্য পরিষদের

শাহবাগ ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সব করবে জাতিসংঘ: গুতেরেস