Saturday , 8 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৫ দিনেও উদ্ধার হয়নি ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক

প্রতিবেদক
Newsdesk
June 8, 2024 9:31 pm


নিজস্ব প্রতিবেদক :

চুরি হওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া মেয়ে নবজাতকটি। উদ্ধারে পুলিশের পাশাপাশি র‍্যাবসহ গোয়েন্দা সংস্থারাও কাজ করছে বলে জানা গেছে। শনিবার (৮ জুন) বিকেলে কথা হয় নবজাতকের বাবা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এখনও আমার বাচ্চাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আমার মেয়ে কী অবস্থায় আছে জানি না। ওর মা কেঁদেই চলেছে।

শরিফুল আরও বলেন, আজকে দুপুরেও শাহবাগ থানা পুলিশ হাসপাতালে এসেছিল। আমাকে ও বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করেছে। সিসিটিভি ক্যামেরা আবার চেক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বাচ্চা উদ্ধারের জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। ঘটনার পর থেকে পুলিশের পাশাপাশি র‍্যাব কাজ করছে। বারবার বাচ্চাটির পরিবারের সঙ্গে কথা বলছি। আমরা আশাবাদী বাচ্চাটিকে খুঁজে বের করতে পারব।

সর্বশেষ - জেলার খবর