Monday , 10 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঈদযাত্রা: বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
Newsdesk
June 10, 2024 8:34 pm


নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য দেশব্যাপী ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ঈদযাত্রার বিশেষ এ সেবা প্রদান শুরু হবে। এ লক্ষ্যে আজ সোমবার (১০ জুন) থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে ঈদযাত্রার এ টিকিট ক্রয় করা যাবে। বিআরটিসির বিশেষ এ সার্ভিসটি চলবে ঈদের পরদিন, অর্থাৎ ১৮ জুন পর্যন্ত।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ঢাকায় সংস্থাটির মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এর মধ্যে মতিঝিল বাস ডিপোর অধীন ঢাকা থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

কল্যাণপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের পাটুরিয়া ও শেরপুরের নালিতাবাড়ী রুটে চলাচলকারী বাসের টিকিট।

গাবতলী টার্মিনাল থেকে পাওয়া যাচ্ছে রংপুর, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটের বাসের টিকিট।

জোয়ারসাহারা বাস ডিপো থেকে মিলছে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল ও বগুড়ার বাসের টিকিট।

মিরপুর বাস ডিপোর অধীনে বিক্রি হচ্ছে ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, ঝালকাঠির স্বরূপকাঠি, গোপালগঞ্জ ও বগুড়া রুটের বাসের টিকিট।

মোহাম্মদপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটের বাসের টিকিট।

যাত্রাবাড়ী বাস ডিপো থেকে কেনা যাচ্ছে রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ফরিদপুরের ভাঙা ও বরিশাল রুটের বাসের টিকিট।

এছাড়া, নারায়ণগঞ্জ বাস ডিপোতে ফরিদপুরের ভাঙ্গা, বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোনা ও বগুড়া রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হচ্ছে।

গাজীপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ পথের বাসের টিকিট।

এর বাইরে কুমিল্লা, নরসিংদী, সিলেট, দিনাজপুর, বগুড়া, রংপুর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বরিশাল বাস ডিপো থেকেও দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী বিআরটিসির বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

হাওর সমস্যার টেকসই সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের নবম শিরোপা ভারতের

বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা আপিলে বাতিল

ফাঁক-ফোকর-ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

তহুরার হ্যাটট্রিক-সাবিনার জোড়ায় গোল উৎসব করে ফাইনালে বাংলাদেশ

​নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

৯০৩ কোটি টাকা আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা